শ্রমিকপক্ষের সংশোধিত মজুরি প্রস্তাব ২২,০০০, মালিকেরা দিতে চান ১৫,৮০০ টাকা

প্রথম আলো প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৫

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা মজুরি প্রস্তাব করেছে এই শিল্পের মালিকপক্ষ। গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই দফায় সংশোধনের পর মালিকপক্ষ এই প্রস্তাব করেছে। যদিও সভার শুরুতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব করেছিল ১৫ হাজার টাকা। এর আগে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে তাদের প্রস্তাব জমা দেয়। গতকালের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাবও সংশোধন করা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া গতকালের সভাটি মুলতবি হয়। মূলতবি এই সভা আজ মঙ্গলবার দুপুর ২টায় আবার শুরু হবে।


মজুরি বোর্ড, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও একাধিক শ্রমিক নেতার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গতকালের সভায় দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই তাদের প্রস্তাবিত মজুরি একাধিক দফায় সংশোধন করে। তাতে সর্বশেষ শ্রমিকপক্ষের প্রস্তাবিত ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা। তার বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব করে ১৫ হাজার ৮০০ টাকা।


এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গতকালও গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। তাতে গাজীপুর এলাকার প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল।


পোশাকশিল্প খাতের মজুরি নির্ধারণে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভাটি শুরু হয় গতকাল পৌনে ১২টায়। কয়েক দফা বিরতি দিয়ে এই সভা চলে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় ৮ ঘন্টা ৪৫ মিনিট। তাতেও মজুরির সিদ্ধান্তে একমত হতে পারেননি কোনো পক্ষ। এ কারণে আরও অধিকতর আলোচনার জন্য সভাটি মুলতবি করা হয়। আজ মঙ্গলবার বেলা দুইটায় মুলতবি হওয়া এই সভা আবার বসবে বলে মজুরি বোর্ড সূত্রে জানা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও