মত আলাদা হলেই শত্রু কেন?
একটি সমাজের প্রকৃত চরিত্র বোঝার জন্য তার মানুষ কীভাবে একমত হয়, তা দেখার চেয়ে তারা কীভাবে মতভেদ সামলায়, সেটি দেখা বেশি জরুরি। একই টেবিলে বসে দুজন মানুষ ভিন্ন মত পোষণ করতে পারেন—এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভিন্ন মত যদি মুহূর্তেই সম্পর্কের দেয়াল তোলে, রাজনৈতিক পরিচয় যদি বন্ধুত্বের চেয়ে বড় হয়ে যায়, আর মতের অমিল যদি প্রতিপক্ষকে শত্রুতে পরিণত করে, তখন প্রশ্ন জাগে—আমরা কি সত্যিই গণতন্ত্রের সমাজ গড়ে তুলছি, নাকি শুধু নির্বাচনের আয়োজন করছি?
১৬ নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস। ১৯৯৫ সালের এই দিনে ইউনেসকো ‘Declaration of Principles on Tolerance’ গ্রহণ করে। পরের বছর জাতিসংঘের সাধারণ পরিষদ ১৬ নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করে। ইউনেসকোর সংজ্ঞায় সহনশীলতা মানে কেবল অন্যকে সহ্য করা নয়; বরং ভিন্নতা, মত, সংস্কৃতি ও জীবনযাপনের ধরনকে সম্মান, গ্রহণ ও মূল্যায়ন করা। আরও গুরুত্বপূর্ণ হলো—সহনশীলতা কোনো দুর্বলতা বা অনুগ্রহ নয়; এটি মানবাধিকার, বহুত্ববাদ, গণতন্ত্র ও আইনের শাসনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত।
- ট্যাগ:
- মতামত
- রাজনৈতিক দল