সারা পৃথিবীতে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগ লাইন জনপ্রিয় করেছে মূলত তৈরি পোশাক শিল্প—যেখানে এখন অশনির ছায়া।
বেশ কিছুদিন ধরেই ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। বর্তমানে তাদের ন্যূনতম মাসিক বেতন সাড়ে ১২ হাজার টাকা। ফলে গত আগস্ট মাসে সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল ঘোষণার পরপরই পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি জোরালে হয়। যদিও বেসরকারি অন্যান্য খাতেও যে বেতন খুব সন্তোষজনক তা নয়। তবে পোশাক শ্রমিকরা নিজেদের দাবি আদায়ে যেভাবে আন্দোলনে নামেন—বেসরকারি খাতের অন্য পেশাজীবীদের ক্ষেত্রে সেটা দেখা যায় না। যে কারণে অন্য পেশার মানুষদের বেতন নিয়ে অসন্তোষ ও ক্ষোভ থাকলেও সেগুলো খুব বেশি দৃশ্যমান হয় না।