অক্টোবরে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ

প্রথম আলো প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ২০:৪১

তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি গত অক্টোবরে বেড়েছে। তবে হোমটেক্সটাইলের রপ্তানি কমে গেছে। অন্যদিকে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি তিন মাস ধরে কমছে।


শীর্ষ তিন খাতের রপ্তানি ইতিবাচক ধারায় থাকায় গত মাসে দেশের সামগ্রিক পণ্য রপ্তানিতে ৪ দশমিক ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি হয়েছে ৩৯৯ কোটি মার্কিন ডলারের পণ্য। গত বছরের অক্টোবরে রপ্তানি হয়েছিল ৩৯৪ কোটি ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ রোববার রপ্তানির হালনাগাদ এই পরিসংখ্যান প্রকাশ করেছে।


রপ্তানির তথ্যে দেখা যায়, চলতি (২০২৬–২৭) অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) ১ হাজার ৭০৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮৮ শতাংশ বেশি। বরাবরের মতো সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক থেকে। গত অক্টোবরে এ খাত থেকে প্রায় ৩১৭ কোটি ডলার রপ্তানি আয় এসেছে। গত বছরের অক্টোবরের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল ৩০২ কোটি ডলারের। সে হিসাবে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৫ শতাংশ।


শীর্ষ পাঁচটি খাতের মধ্যে পাট ও পাটজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির প্রবৃদ্ধিও বেড়েছে। অক্টোবরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৯ কোটি ডলার, যা গত বছরের একই মাসের চেয়ে প্রায় সাড়ে ৯ শতাংশ বেশি। গত মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে প্রায় ১০ কোটি ডলারের। গত বছরের অক্টোবরে যার পরিমাণ ছিল ৯ কোটি ৩৮ লাখ ডলার। সে হিসাবে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৭০ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও