এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ
আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছিল সরকার। এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছিল সরকার। এর এক মাসেরও মধ্যেই আরও ২২৩ টাকা দাম বাড়ানো হলো।
গত ২৯ অক্টোবর থেকে এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রক্রিয়া শুরু করে বিইআরসি। মূলত এলপিজির পুনর্নির্ধারিত মূল্য থেকে এই কমিশন আদায় করা হবে। তারই পরিপ্রেক্ষিতে আজ গ্যাসের দাম বাড়ানো হলো।
২০২১ সালের এপ্রিলে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় প্রক্রিয়া চালুর পর ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে ২৯ অক্টোবর প্রথম গণশুনানি করেছে কমিশন।