ঋণের খরচ কমাতে নীতি সুদহার কমানোর ইঙ্গিত দিলেন গভর্নর

www.tbsnews.net প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৫৯

মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণে থাকায় কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি শিথিল করতে পারে—এমন কথা জানিয়ে নীতি সুদহার (পলিসি রেট) আরও একবার কমানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।


আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) শনিবার  রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির (ঋণপত্র) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম 'বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।


গভর্নর বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এজন্য ঋণপত্র খোলার খরচ, অর্থায়নের ব্যয় ও লেনদেনের খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ করে দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও