You have reached your daily news limit

Please log in to continue


সোনার দাম আরও বাড়লো, ভরি ছাড়ালো দুই লাখ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৬২৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে গতকাল ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১ হাজার ৫০ টাকা। তার আগে ২৬ নভেম্বর ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। এই দাম বাড়ানোর আগে ২৫ নভেম্বর কমানো হয় ২ হাজার ৮৫৮ টাকা। তবে ২৪ নভেম্বর ১ হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। এখন আবার দাম বাড়ানো হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন