You have reached your daily news limit

Please log in to continue


ব্যাংক ‘লুট করে’ আটলান্টিকের ওপারে আবদুল হাই, বললেন ‘আমি বলির পাঁঠা’

‘আমি বলির পাঁঠা’—বলছিলেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু।

নিজেকে নির্দোষ দাবি করলেও আবদুল হাইয়ের বিরুদ্ধে রাষ্ট্রমালিকানাধীন সবচেয়ে ভালো ব্যাংকটিকে সবচেয়ে খারাপ ব্যাংকে পরিণত করার অভিযোগ রয়েছে। আছে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগও।

অভিযোগগুলো নিয়ে আত্মগোপনে আবদুল হাই। খোঁজ নেই কয়েক বছর। অবশেষে তাঁর মুঠোফোন নম্বর পেলাম। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে তাঁর সঙ্গে কয়েক দফা কথা হলো। কণ্ঠ পরিচিত। চিনতে অসুবিধা হলো না।

নিজের বিরুদ্ধে অভিযোগের জবাব দিলেন আবদুল হাই। অভিযোগ অস্বীকার করার চেষ্টা করলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের একাধিক তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। পিছলে যাওয়ার সুযোগ কম। একপর্যায়ে বললেন, বেসিক ব্যাংক থেকে অনিয়ম করে ঋণ তিনি একা দেননি, তখনকার আওয়ামী লীগ সরকারের নেতারাও দায়ী। আরও বললেন, ‘আমাকে ফাঁসাইও না।’

আবদুল হাইয়ের গল্পের পুরোটা শোনার আগে তিন যুগের পাতা ওলটাতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন