যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের মুখে ভুয়া জরিপের ফাঁদ, আস্থার সংকট

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২০:৪৪

মার্কিন কংগ্রেসের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করেই সমানে চলে এসেছে উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট রাজনৈতিক জনমত জরিপ।


মুষ্টিমেয় কিছু নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের তৈরি করা কাল্পনিক জরিপের ফলাফল বিভিন্ন মূলধারার সংবাদমাধ্যম ও নির্বাচনী পূর্বাভাস সাইটগুলোতে জায়গা করে নেওয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে।


প্রশ্ন উঠেছে, ভুয়া তথ্য কত সহজে গ্রহণযোগ্যতা পেয়ে যেতে পারে এবং তা কীভাবে পুরো নির্বাচনী প্রক্রিয়ার প্রতি ভোটারদের আস্থায় চিড় ধরাতে পারে।


সবশেষ এমন জালিয়াতির ঘটনা ঘটেছে চলতি মাসেই।


‘ওয়েজউড পোলস’ নামের একটি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছে যে, টেক্সাস, ওহাইও, মিশিগান, ক্যানসাস ও মেইনের মতো গুরুত্বপূর্ণ ‘ব্যাটলগ্রাউন্ড’ বা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলো নিয়ে তাদের প্রকাশিত সব নির্বাচনী পরিসংখ্যানই ছিল সম্পূর্ণ ভুয়া।


স্বীকারোক্তি দেওয়ার পরপরই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটি মুছে ফেলে ওয়েজউড। তারা তাদের এই অপকর্মকে একটি ‘পরীক্ষামূলক প্রকল্প’ বলে সাফাই গাওয়ার চেষ্টা করেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও