রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে ড্রোন হামলার শিকার হয়েছে।
বিবিসি জানিয়েছে, বাল্টিক অঞ্চলের কালিনিনগ্রাদের উদ্দেশে যাত্রা করা স্পার্টা-২ নামের কার্গো জাহাজটি শনিবার সকালে ড্রোন হামলার শিকার হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।
তখন জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। পরে সুয়ারসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে ক্ষতিগ্রস্ত জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়।
ইউক্রেইন ও যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, একটি রুশ কোম্পানি পরিচালিত স্পার্টা-২ জাহাজটি ২০২২ সালে যুক্তরাষ্ট্র এবং চলতি বছরের শুরুতে ইউক্রেইনের নিষেধাজ্ঞার শিকার হয়।