You have reached your daily news limit

Please log in to continue


নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৪

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ভোরে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফিরোজপুর থেকে নাটোরে যাচ্ছিল। সরদারপাড়ায় এলে বাসটির সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে আহতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বনপাড়া-পাবনা মহাসড়কের সরদারপাড়া এলাকায় আজ ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নাটোর সদর সদরসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন। তারা দ্রুত আহতদের উদ্ধার শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন