গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের দেওয়া চিঠির জবাব ভারত দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, ভারত রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সেই চিঠির জবাব দেবে। কারণ, ভারত ও বাংলাদেশের জন্য গঙ্গা চুক্তি গুরুত্বপূর্ণ।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
গঙ্গা নিয়ে ভারতের সঙ্গে যে চুক্তি রয়েছে সেটি নতুন করে নবায়ন করা হবে নাকি নতুন করে চুক্তি করা হবে জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে।