এআই : তরুণ প্রজন্মকে কী শিখতে হবে

যুগান্তর ড. শাহ জে মিয়া প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১৩:৫৮

বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি যে পরামর্শটি দেওয়া হচ্ছে, সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শেখো। পরামর্শটি নিঃসন্দেহে সঠিক, কিন্তু আমি লক্ষ করেছি, এ পরামর্শের সঙ্গে খুব কম ক্ষেত্রেই স্পষ্ট করে বলা হয় ঠিক কী শিখতে হবে, কোথা থেকে শুরু করতে হবে এবং কোন জ্ঞানটি না থাকলে বাকি সবকিছু অসম্পূর্ণ থেকে যাবে। ফলে আগ্রহী অনেক তরুণ দিশা খুঁজে না পেয়ে হয় হতাশ হচ্ছেন, নয়তো এমন কিছু নিয়ে সময় ব্যয় করছেন, যা তাদের প্রকৃত ভিত্তি তৈরিতে খুব একটা সাহায্য করছে না।


কোনো একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার ব্যবহার করতে জানা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানা, এ দুটি কখনোই এক বিষয় নয়। আজ যে কেউ কয়েক ঘণ্টার চেষ্টায় জনপ্রিয় কিছু জেনেরেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলনির্ভর সফটওয়্যার ব্যবহার করতে শিখে যেতে পারেন এবং সেটি অবশ্যই কাজের কথা, এটাকে আমি ভালো বলছি। কিন্তু সেই দক্ষতা দিয়ে একজন তরুণ শুধু ব্যবহারকারী হয়ে ওঠেন, নির্মাতা হন না বা হতে পারবেন না। যিনি নির্মাতা হতে চান, তাকে জানতে হয়, এই কৃত্রিম বুদ্ধিমত্তা নামক যন্ত্রটি কীভাবে শেখে, কেন ভুল করে, কোন তথ্যের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় এবং কোনো পরিস্থিতিতে তার সিদ্ধান্তকে বিশ্বাস করা যায় না। আমি মনে করি, এই দ্বিতীয় ধরনের জ্ঞানই একটি জাতিকে প্রযুক্তির ভোক্তা থেকে প্রযুক্তির উৎপাদকের পর্যায়ে নিয়ে যেতে পারে। এ জ্ঞানের ভিত্তি নিয়েই আমি আজ চারটি স্তরের কথা বলতে চাই।


প্রথমেই রয়েছে প্রোগ্রামিং দক্ষতা। এ দক্ষতা গড়ে উঠতে পারে পাইথন, আর, সি++ কিংবা জাভাস্ক্রিপ্টের মধ্যে যে কোনো একটি বা একাধিক ভাষার ওপর ভিত্তি করে। এখানে একটি প্রচলিত ভুল ধারণা ভাঙা দরকার। সব প্রোগ্রামিং ভাষা একজনকেই শিখতে হবে, এমনটা কখনোই নয়; বরং একটি ভাষার ওপর গভীরভাবে জোর দিয়েই যে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানচর্চা এবং বিভিন্ন ফাংশনের সৃষ্টি ও প্রয়োগ শিখে নিতে পারেন। এ ভাষাগুলো সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম লিখতে, সেটি পরীক্ষা করতে এবং বাস্তবে প্রয়োগ করতে ব্যবহৃত হয়। প্রোগ্রামিংয়ের পাশাপাশি সমান জরুরি হলো গণিতের শক্ত ভিত্তি, বিশেষ করে বীজগণিত, ক্যালকুলাস, সম্ভাব্যতা ও পরিসংখ্যান, কারণ এগুলো ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার এলগরিদম ও মডেল তৈরি করা কিংবা তার ফলাফল সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও