খুলনায় কুপিয়ে-গলা কেটে যুবককে হত্যা, পুলিশ বলছে ‘বি কোম্পানির’ দ্বন্দ্ব
খুলনার রূপসায় এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
জেলার ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেনেড বাবুর ‘বি কোম্পানির’ অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলছে পুলিশ।
শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে বলে খুলনার রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান।
নিহত ২৭ বছর বয়সি যুবক জয় ঢালী দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে। তার একটি ঘের রয়েছে। তিনি নিজেই ঘেরের দেখাশুনার কাজ করতেন।
ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, শনিবার সন্ধ্যা থেকে দুর্জনী মহলের শহীদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিলেন জয় ঢালী। পরে রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে তার সঙ্গে কথা বলছিলেন।
“একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে জয় ঢালীর বাম পায়ে আঘাত করে। তখন জয় মাটিতে পড়ে গেলে তাকে গলাকেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে যুবকরা।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- কুপিয়ে ও গলাকেটে হত্যা