দুবাইয়ে বেনজীরের জামিনে মুক্তির খবর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১৬:৫৭

বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশটির আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ-সংক্রান্ত কার্যক্রম চলমান। প্রয়োজনীয় তথ্য সংযুক্ত আরব আমিরাতকে সরবরাহ করা হয়েছে এবং দ্রুত বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে বলে সরকার আশা করছে।


আওয়ামী লীগ সরকারের সময়ের আলোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারসহ একাধিক অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। পরে ওই নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ বেনজীরকে গ্রেপ্তার করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গত ১২ জুন ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও