নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
নড়াইলের নড়াগাতীতে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম জানিয়েছেন, জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মনি মিয়া শেখ পানিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত ১১টার দিকে হামলার শিকার হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।
নিহত মনি চরজয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।
ওসি আব্দুর রহিম বলছেন, “মনি মিয়া রাতে জয়নগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে সাবেক ইউপি সদস্য কামরুল ঠাকুরের বাড়ি পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কুপিয়ে হত্যা
- ইউপি সদস্য