You have reached your daily news limit

Please log in to continue


মা ও তিন মেয়ের লাশের অপেক্ষায় স্বজনেরা, কাঁদছে হোমনার লটিয়া গ্রাম

কুমিল্লার হোমনা উপজেলার ছোট্ট গ্রাম লটিয়া। অন্যদিনের মতো গ্রামটিতে আজ শিশুদের কোলাহল নেই, নেই স্বাভাবিক ব্যস্ততা। কারও মুখে হাসি নেই, ঘরে ঘরে শোকের আবহ। গ্রামের সামাজিক কবরস্থানে খোঁড়া হয়েছে পাশাপাশি চারটি নতুন কবর। এই গ্রামের চারজন লক্ষ্মীপুরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গ্রামবাসী এখন মরদেহ আসার অপেক্ষা করছেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে লটিয়া গ্রামে গিয়ে এমন দৃশ্য দেখা গেল। এই গ্রামের গৃহবধূ শাহীনুর আক্তার (৪০) এবং তাঁর তিন মেয়ে সাইমা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও সিপা আক্তার (১০) গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হয়েছেন। পুরো পরিবারে এখন বেঁচে আছে শাহীনুরের একমাত্র ছেলে ১৬ বছর বয়সী জুনায়েদ ইসলাম ওরফে সিফাত। রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকার একটি বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন