বিএনপি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল
কালের কণ্ঠ
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১৬:৩৭
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য দলটি গত পঞ্চাশ বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে।
শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায়—জামায়াত আমিরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদলীয় নেতা কী বলেছেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। আমরা শুধু বলতে পারি, আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী নই। আমরাই একমাত্র দল, যারা গত পঞ্চাশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করে আসছি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ২ মাস আগে