স্টান্টবাজি আর চলবে না, শিক্ষার্থীরা তা দেখিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

প্রথম আলো প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০১:৪৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, স্টান্টবাজি আর বাংলাদেশে চলবে না, ২০২৬ সালের শিক্ষার্থীরা তা দেখিয়ে দিয়েছে। প্রতিটি জায়গায় সরকার তাঁর প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। বিএনপি সরকারের পায়ের তলায় মাটি নেই। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।


গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ৬ জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি শুরু করেছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ সোনারগাঁয়ে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও