ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা
ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের ককরোস বা তেলাপোকা বলায় ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণরা। প্রতিবেশী দেশটিতে সম্প্রতি গড়ে উঠেছে ‘ককরোস জনতা পার্টি’। তারা ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাংলাদেশেও শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার পর তা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। খোদ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মোবাইল ফোনের কথোপকথনে এ বিরূপ মন্তব্য করেছেন।
এ নিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) দিনভর ঢাকাসহ দেশের অন্তত ৩০ জেলায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা স্লোগান দেন, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’; ‘কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী।’ এ স্লোগান দেশের শিক্ষার্থী ও তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
যদিও শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিরূপ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন। বাংলাদেশের সরকারও দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের অধিকাংশ দাবি-দাওয়া মেনে নিয়েছেন।