আট বছর পর পর্দায় ধানুশ-পল্লবী জুটি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১৮:৪৪
দক্ষিণী তারকা ধানুশ ও সাই পল্লবী জুটির ‘মারি ২’ সিনেমার হিট সং ‘রাউডি বেবি’র কথা মনে আছে নিশ্চয়ই! ২০১৮ সালে এই তামিল অ্যাকশন-কমেডির পর আর দেখা যায়নি এ জুটিকে। তবে দীর্ঘ আট বছর পর ফের রুপালি পর্দায় জুটি হয়ে ফিরছেন এই জুটি।
মূলত, রাজকুমার পেরিয়াসামি পরিচালিত বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার ‘ওম’- দেখা মিলবে এই জুটিকে। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার; নির্মাতা যাকে নাম দিয়েছেন ‘ওম ফার্স্ট স্ট্রাইক’।
এই ফার্স্ট লুকটি প্রকাশ হতেই দক্ষিণী সিনে প্রেমীদের মাঝে উন্মাদনা ওঠে তুঙ্গে। জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখও।