ঐশ্বরিয়াকে কেন ‘আন্টি’ ডাকেন সোনম কাপুর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ২২:৪৭
বলিউডি অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে একসময় প্রকাশ্যেই ‘আন্টি’ বলে সম্বোধন করেছিলেন আরেক অভিনেত্রী সোনম কাপুর।
সে সময় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল, তখন চুপ থাকলেও দীর্ঘদিন পর এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে কেন তিনি ‘আন্টি’ ডেকেছিলেন, তার পেছনে নিজের যুক্তি তুলে ধরেছেন সোনম।
একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন ঐশ্বরিয়া ও সোনম দুজনেই। কোনো সাল উল্লেখ না করে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সোনম তখন প্রথমবার ‘কান চলচ্চিত্র উৎসব’ এ অংশ নিয়েছিলেন, তখন এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “ঐশ্বরিয়া আসলে আমাদের আগের প্রজন্মের আন্টি।”