মিস্টার নোবডি: দর্শন, সম্ভাবনার গণিত ও ক্যাওসের মহাবিশ্ব
bonikbarta.com
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৯:২৮
আমি কে? আমার গন্তব্য কোথায়? আর গন্তব্য বস্তুটাই আসলে কী? জীবনের কোনো এক মুহূর্তে নেয়া কোনো এক সিদ্ধান্তের ফল? নাকি জীবনের প্রতিটি ঘটনাই আসলে অনেকগুলো সম্ভাবনা, আকস্মিকতা ও জাগতিক বিশৃঙ্খলার ফল?
এসবের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে জ্ঞান বা সত্যের অনুসন্ধান নিয়ে তাওবাদী দর্শনের একেবারে গোড়ার সতর্কবার্তা—The Tao that can be spoken is not the eternal Tao. The name that can be named is not the eternal name…
অর্থাৎ জগতের কোনো পথই ধ্রুব নয়, কোনো নামই (সংজ্ঞা) ধ্রুব নয়। শুধু ভাষা বা সংজ্ঞা দিয়ে কোনো কিছুর পূর্ণ ব্যাখ্যা দেয়া যায় না। এখানেই মিলেমিশে একাকার হয়ে যায় দর্শন, সম্ভাবনার গণিত ও ব্যক্তির অস্তিত্বের প্রশ্ন।
সম্ভবত এটিই বেলজিয়ান পরিচালক জ্যাকো ভ্যান ডরমেলের মাস্টারপিস মি. নোবডির সবচেয়ে সরলতম ব্যাখ্যা।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা