সাকলায়েন–পরীমনি সম্পর্ক, প্রশ্নের জবাবে যা বলেছিলেন নায়িকা

প্রথম আলো প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১২:১৮

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


সাক্ষাৎকারে সাকলায়েনের চাকরি হারানোর বিষয়ে মন্তব্য জানতে চাইলে পরীমনি বলেছিলেন, ‘আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে। প্রশাসনও এটা নিয়ে বলছে। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি, ব্যক্তিগত পর্যায়ে যদি আসে, তখন আমি কথা বলব।’


সাকলায়েনের বিরুদ্ধে ওঠা অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মনগড়া জিনিস লেখা হয়েছে।’


এই সিদ্ধান্তের পর আবারও আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে বহুল আলোচিত সেই ঘটনা। ২০২৪ সালের ২৫ জুন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকলায়েন প্রসঙ্গে খোলামেলা কথা বলেছিলেন পরীমনি। তখনো তিনি দাবি করেছিলেন, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও