‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, আল্লু অর্জুনকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ

প্রথম আলো প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ২০:৩০

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে ‘সন্ধ্যা থিয়েটার পদদলন’ মামলায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হায়দরাবাদের নামপল্লি আদালত। তাঁকে ২২ জুন আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে।


২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’–এর বিশেষ প্রদর্শনী ঘিরে বিপুল জনসমাগম হয়। সেই সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনায় রেবতী নামের এক নারী নিহত হন এবং গুরুতর আহত হন তাঁর ছেলে শ্রীতেজ। তিনি এখনো দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন।


মামলায় চিক্কাডপল্লি পুলিশ আল্লু অর্জুনকে ১১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে সন্ধ্যা থিয়েটারের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ১ থেকে ১০ নম্বর আসামি করা হয়েছে। মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ, যার মধ্যে ১৯ জনকে আদালত সমন জারি করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও