ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
bangla.thedailystar.net
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১০:০৯
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আজ সোমবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের পর ফিলিপাইন, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্প