মোবাইল বন্ধ, মিলছে না সন্ধান: কাঠমান্ডুতে নিখোঁজদের জন্য হাহাকার

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৩

হেলিকপ্টারের একটানা বিকট শব্দ আর অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেনে ভারী হয়ে উঠেছে কাঠমান্ডুর বাতাস। নেপাল-তিব্বত সীমান্তের আকস্মিক বন্যায় মারাত্মকভাবে আহত ও দুর্যোগকবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া মানুষদের জরুরি চিকিৎসার জন্য আকাশপথে কাঠমান্ডুর হাসপাতালগুলোতে নিয়ে আসা হচ্ছে।


আর কাদা-পানিতে ভেসে যাওয়া প্রিয়জন বেঁচে আছেন নাকি মারা গেছেন—শুধু এই একটি খবর পেতে মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করছেন শত শত স্বজন।


হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডের সামনে প্রতিটি হেলিকপ্টার অবতরণের পর এক ব্যাকুল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। স্বজনেরা ছুটে যাচ্ছেন স্ট্রেচারে থাকা আহত ব্যক্তির মুখটি চেনার আশায়। দুর্গত এলাকা রাসুয়ায় কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া এক গাড়িচালকের স্ত্রী রাম কুমারী শ্রেষ্ঠা ব্যাকুল চোখে হাসপাতালের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও