হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুগান্তর প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১০:০৬

বিশ্ববাজারে টানা কয়েক দিন ধরে তেলের দামে পতন দেখা গেছে। ইরান ও কাতারের মধ্যে আসন্ন বৈঠক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হওয়ায় তেলের এই দরপতন দেখা যাচ্ছে। 


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬০ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭.২৪ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- এর দাম  ৫৬ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৮১.৬৭ ডলারে দাঁড়িয়েছে।


ইরান ও কাতারের মধ্যে আসন্ন আলোচনার কারণে তেলের বাজারে আশাবাদ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে যেতে পারে। এতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া তেল সরবরাহের সংকটও কিছুটা কমতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও