নেপালে বন্যা-ভূমিধস: ‘আমগাছটা না থাকলে আমি ভেসে মারা যেতাম’
প্রথম আলো
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩০
বিবেক কুমালের বয়স ২৪ বছর। নেপালে নির্মাণশ্রমিকের কাজ করেন। নতুন একটি বাড়ি নির্মাণের কাজ করছেন এখন। গতকাল বুধবার ওই বাড়ির বাইরে শৌচাগারের জন্য গর্ত খুঁড়ছিলেন। তখনই বাধে বিপত্তি।
হঠাৎই নেমে আসে পাহাড়ি ঢল। ঘটে ভয়াবহ ভূমিধস। কাদাপানি আর পাথরের তোড়ে ভেসে যায় চারপাশ। ভেসে যান বিবেকও। তবে শেষ পর্যন্ত প্রাণরক্ষা হয়েছে তাঁর।
আকস্মিক ও ভয়াবহ এ ভূমিধস ও বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলা। রসুয়া নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এ জেলা থেকে কিছুটা ভাটিতে বিদুর এলাকা। সেখানেই কর্মরত ছিলেন বিবেক।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিধস
- বন্যা ও ভূমিধস