পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
www.tbsnews.net
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ১৯:০০
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামীকাল রোববার (৭ জুন) দিন নির্ধারণ করা হয়েছে।
ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই রায় ঘোষণা করবেন।
গত বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যাকাণ্ড