বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির জেরে প্রকাশনা সংস্থা ‘দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের-ইউপিএল’ বাংলাবাজার বিক্রয়কেন্দ্রের দুই কর্মীকে ধরে পুলিশে দিয়েছে একদল মানুষ।
পুলিশ বলছে, তারা ‘স্থানীয় বিএনপির লোক’; পরে ওই দুই কর্মীকে ছেড়েও দেওয়া হয়েছে।
সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানিয়েছেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান
৪৩ইউপিএল কর্তৃপক্ষ এ নিয়ে দেওয়া বিবৃতিতে বলছে, তাদের বিক্রয়কেন্দ্রে দুই যুবক ঢুকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ কিনতে চাইলে তাদের বইটি দেখানো হয়। এ সময় তারা বইটিকে ‘নিষিদ্ধ’ দাবি করে কেন বিক্রি করা হচ্ছে, তা জানতে চান।
এক পর্যায়ে তারা সেখানে ‘হট্টগোল শুরু করেন এবং আশপাশের লোকজন জড়ো করেন’। এরপর বিক্রয় কেন্দ্রের শাটার নামিয়ে দিয়ে দুই কর্মীকে ধরে নিয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
ওসি মতিউর রহমান বলেন, “ইউপিএলতো শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পাবলিশড করছে আগে থেকেই। তাদের কাছে হয়ত আগে ছাপানো পুরোনো বইয়ের কোনো কপি ছিল। এ কারণে কিছু লোকজন সেখানকার দুই কর্মীকে ধরে এনে পুলিশে দিয়েছিল।”