২০২৬ বিশ্বকাপের ২৬ সুপারস্টার: এন্সো ফের্নান্দেস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২৪
নজরকাড়া ফুটবল দিয়ে বিশ্ব মঞ্চে জানান দিয়েছিলেন এন্সো ফের্নান্দেস। কাতারে কোটি হৃদয়ের সঙ্গে জিতে নিয়েছিলেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। উন্নতির পথ ধরে বহু ধাপ এগিয়ে আসন্ন আসরে তিনি খেলবেন এই গ্রহের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে। আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযানে ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারেন মাঝমাঠে বিভিন্ন পজিশনে খেলতে পারদর্শী ফের্নান্দেস।
২০২৬ বিশ্বকাপে নিজ দেশের স্বপ্নের সারথীদের নিয়ে ফিফার আয়োজন ২৬ সুপারস্টার। এই পর্বে আছেন আর্জেন্টিনার এন্সো ফের্নান্দেস।
গত কয়েক বছর ধরে কেবল বিকশিতই হয়েছেন ফের্নান্দেস। ক্রমাগত উন্নতি করেছেন নিজের খেলার। কখনও রক্ষণে ভূমিকা রাখছেন তো, কখনও আক্রমণে সুর বেঁধে দিচ্ছেন। রিভার প্লেটে প্রতিভার ঝলক দেখিয়ে বেনফিকায় নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার