You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপে গোলের রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘মেসিই সর্বকালের সেরা’

নিজের গড়া রেকর্ড অন্য কেউ ভেঙে ফেললে কেমন লাগে?

মুখে যে যতই বলুক, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য—একটু খারাপ তো লাগারই কথা। কিন্তু রেকর্ড ভাঙা সেই মানুষটির নাম যদি হয় লিওনেল মেসি, তাহলে?

তখন কেউ কেউ বলে দেন, আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা।

বক্তার নাম মিরোস্লাভ ক্লোসা।

বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোল—সব ধরনের খেলা মিলিয়েই এটি ভীষণ মর্যাদার এক রেকর্ড। সেটা এতদিন ক্লোসার দখলেই ছিল। ডালাসে গতকাল রাতে জার্মান কিংবদন্তির সেই রেকর্ড ভেঙে দেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে পেছনে ফেলেন ক্লোসাকে।

চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচে ১৬ গোল করে গত ১২ বছর ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ক্লোসা। মেসি এবার তাঁর ক্যারিয়ারের ছয় নম্বর বিশ্বকাপে এসে ২৮ ম্যাচে ১৮ গোল করে রেকর্ডটি একার দখলে নিলেন। অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচের আগে রেকর্ডটির যৌথ ভাগীদার ছিলেন তাঁরা দুজন।

২০১৬ সালের ১ নভেম্বর পেশাদার ফুটবল ছেড়ে দেওয়া ৪৮ বছর বয়সী ক্লোসা এখন জার্মান ফুটবলে দ্বিতীয় স্তরের ক্লাব নুরেমবার্গের কোচ। মেসি তাঁর রেকর্ডটি ভেঙে ফেলার পর জার্মানির সংবাদমাধ্যম ‘ডয়েচে জেইতাং’কে ক্লোসা বলেছেন, ‘আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা। অভিনন্দন চ্যাম্পিয়ন!’

জার্মান কিংবদন্তি গার্ড মুলারের ১৪ গোলের রেকর্ড ২০০৬ বিশ্বকাপে ভেঙে ফেলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। এর আট বছর পর ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষেই রোনালদোর রেকর্ড ভেঙে ফেলেন ক্লোসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন