৬ বিশ্বকাপে গোল করে রোনালদোর অনন্য কীর্তি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০০:১০

জুয়াও কান্সেলোর ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে বল জালে পাঠালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার নাম খোদায় হয়ে গেল ইতিহাসের পাতায়। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ভিন্ন ছয় আসরে গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা।


হিউস্টনে মঙ্গলবার ম্যাচের ষষ্ঠ মিনিটে উজবেকিস্তানের জালে বল পাঠিয়ে এই অর্জনে নাম লেখান ৪১ বছর বয়সী রোনালদো।


এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র করে পর্তুগাল। ওই ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলেন রোনালদো। এতে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। এবার গোল করেই যেন সবকিছুর জবাব দিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও