‘৪ ঘন্টার ম্যাচে’ এমবাপের ২ গোল, নকআউটে ফ্রান্স

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৮:১৩

স্থানীয় সময় বিকাল পাঁচটায় শুরু ম্যাচ শেষ হলো রাত প্রায় ৯টায়! বৈরি আবহাওয়ায় প্রথমার্ধের পর খেলা বন্ধ ছিল যে দুই ঘন্টার বেশি সময়। তার আগে-পরে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের জার্সিতে শততম ম্যাচ খেলার উপলক্ষ জোড়া গোল করে রাঙালেন এই তারকা। ইরাককে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল দিদিয়ে দেশমের দল।


ফিলাডেলফিয়ায় ‘আই’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। তাদের অন্য গোলদাতা উসমান দেম্বেলে।


বাংলাদেশ সময় সোমবার রাত তিনটায় শুরু ম্যাচটি শেষ হয় মঙ্গলবার সকাল সাতটার কাছাকাছি সময়ে। এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়ল।


চোখধাঁধানো এক গোলে দলকে এগিয়ে নেওয়া এমবাপে বিরতির পর করেন দ্বিতীয় গোল। আসরে দুই ম্যাচে তার গোল হলো চারটি।


বিশ্বকাপে সব মিলিয়ে ১৬ ম্যাচে এমবাপের গোল এখন ১৬টি। এবারের আসর শুরুর আগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি, সেই মিরোস্লাভ ক্লোসার পাশে বসলেন তিনি। সোমবার ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় ওঠেন লিওনেল মেসি (১৮)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও