মার্কিন বাহিনী আবার ইরানে হামলায় প্রস্তুত থাকলেও ট্রাম্প কি যুদ্ধে যেতে চাইবেন

প্রথম আলো প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৯

পেন্টাগনে গতকাল বুধবার সকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করেন, গত পাঁচ সপ্তাহে ইরান ‘অপমানিত ও মনোবলহীন’ হয়ে পড়েছে। ইরানের পারমাণবিক মজুত যুক্তরাষ্ট্র দখলে নেবে—হয় আলোচনার মাধ্যমে, নয়তো শক্তি প্রয়োগ করে।


অন্যদিকে অপেক্ষাকৃত নরমভাষী জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী অবস্থান করবে এবং নির্দেশ পাওয়ামাত্রই আবার অভিযান শুরু করতে তারা প্রস্তুত।


প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবার যে ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, তার কয়েক ঘণ্টার মধ্যেই একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, যদি আলোচনা সফল না হয়, তবে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা থাকলেও রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য তা অনেক বড় বিপদের কারণ হতে পারে।


আর আগামীকাল শুক্রবার ইসলামাবাদে যখন দুই দেশের বৈঠক শুরু হতে যাচ্ছে, তখন ইরানও খুব ভালোভাবে জানে, ট্রাম্প এখন রাজনৈতিক চাপে আছেন এবং তিনি সহজে যুদ্ধে ফিরতে চাইবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও