You have reached your daily news limit

Please log in to continue


সকাল ৯টায় অফিসে উপস্থিতিই কি সমাধান?

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমপাউন্ডে অপেক্ষা করছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সকাল ৯টায় ভেতরে প্রবেশ করে অর্ধেক চিকিৎসককে না পেয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী জানান, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডাক্তার থাকার কথা। ছুটিসহ নানা কারণে ১৬ জনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু উপস্থিত আছেন মাত্র ৮ জন। মন্ত্রী বলেন, মানবসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক্তারদেরকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।

এর আগে গত ৪ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি দীর্ঘক্ষণ ভূমি অফিসের বারান্দায় বসেছিলেন। এ সময় অফিসের কাউকে উপস্থিত পাননি তিনি। এতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরে তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়। এতে ইউনিয়ন ভূমি অফিসে সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন