কৃষি বদলাচ্ছে, কৃষকের ভাগ্য কি বদলাচ্ছে?

জাগো নিউজ ২৪ রাধেশ্যাম সরকার প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০

বাংলাদেশের অর্থনীতি ও সমাজ গঠনে কৃষকের অবদান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি হলেও এই খাতের চালিকাশক্তি কৃষকদেরই যুগে যুগে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হয়েছে। কখনো জমির মালিকানা ও অতিরিক্ত খাজনার বিরুদ্ধে, কখনো শোষণ ও বৈষম্য থেকে মুক্তির জন্য, আবার কখনো ফসলের ন্যায্যমূল্য ও শ্রমের মর্যাদার দাবিতে তাঁরা আন্দোলন করেছেন।


নীলচাষবিরোধী প্রতিরোধ ও তেভাগা আন্দোলন এই দীর্ঘ সংগ্রামের উল্লেখযোগ্য উদাহরণ। এসব আন্দোলনের মূল লক্ষ্য ছিল উৎপাদনের উপকরণ, ফসল ও জীবিকার ওপর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। সময়ের সঙ্গে কৃষির ধরন বদলেছে, কিন্তু কৃষকের ন্যায্য প্রাপ্তির প্রশ্নটি এখনো পুরোপুরি মীমাংসিত হয়নি। তাই কৃষকের অধিকার নিশ্চিত করা শুধু তাঁর জীবনমান উন্নয়নের বিষয় নয়, দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতারও গুরুত্বপূর্ণ শর্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও