যানজটে কর্মদিবস শুরু
পবিত্র মাহে রমজান মাস চলছে। মাসটিকে ঘিরে সরকারি অফিস, আদালত ও ব্যাংক কার্যক্রম পরিচালনার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হয়ে অফিস আদালত চলছে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
সরকার নির্ধারিত সময় অনুযায়ী, সাপ্তাহিক প্রথম কর্মদিবস রবিবার অফিস শুরুর আগেই রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।
রোববার (১ মার্চ) রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদগেট ও ধানমন্ডি এলাকায় ধীরগতির যান চলাচল লক্ষ্য করা গেছে। এছাড়াও গুগল ম্যাপে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের এমন চিত্র দেখা গেছে।
কল্যাণপুর থেকে শ্যামলী পর্যন্ত সড়কে বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। কলেজগেট ও আসাদগেট এলাকায়ও গাড়ির জটলা। ধীর গতিতে চলছে যানবাহন। থেমে থেমে ঘুরছে গাড়ির চাকা। ফলে রমজান মাসের রোজাদার অফিসগামী মানুষের চোখেমুখে বিরক্তির ছাপ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তীব্র যানজট