You have reached your daily news limit

Please log in to continue


প্রশ্নফাঁসের আবেদ আলীর পর পিএসসির আরেক কোটিপতি গাড়িচালকের সন্ধান

দেশের সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও এক দুর্নীতিগ্রস্ত কোটিপতি গাড়িচালকের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মো. আতাউর রহমান নামে ওই গাড়িচালকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি।

আজ রোববার নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ কমিশনের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি করেন।

উল্লেখ্য, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী বর্তমানে একাধিক মামলায় মুখোমুখি। তাঁর বিরুদ্ধেও অঢেল সম্পত্তির মালিক হওয়ার প্রমাণ পেয়েছে দুদক। সিআইডির তদন্তে তাঁর প্রায় ৫০ কোটি টাকার বেশি সম্পদ (মির্জাপুরে ৬ তলা ভবন, ফ্ল্যাট, দামি গাড়ি) পাওয়ার তথ্য পাওয়া গেছে। কুলি থেকে গাড়িচালক হয়ে ওঠা আবেদ আলী বর্তমানে প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে কারাগারে আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন