গণভোটের ফল নিয়ে রিট মোকাবিলা করবো: শিশির মনির

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৮

গণভোটের ফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনকে চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। শিশির মনির বলেন, এ রিট মামলা আদালতেই মোকাবিলা করা হবে।


ফেসবুক পোস্টে এ সিনিয়র আইনজীবী লেখেন, ‘গণভোটের ফলাফলের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবিলা করবো ইনশাআল্লাহ’।


এর আগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট আবেদন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও