প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়ল ১১ পয়সা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৩:১৫

ইরান যুদ্ধের প্রভাবে ডিজেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল।


ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা।


অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা হয়েছে।


আর ডিটিসি এলাকায় (ঢাকার আশপাশে) প্রতি কিলোমিটার বাস ভাড়া ২.৩২ টাকা থেকে বেড়ে ২.৪৩ টাকা হয়েছে।


এই হিসেবে নগর পরিবহনের ভাড়া ৪.৫ শতাংশ এবং দূরপাল্লার বাস ভাড়া ৫.১ শতাংশ বাড়ল।


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বৃহস্পতিবার সচিবালয়ে নতুন এই ভাড়ার হার ঘোষণা করেন।


তিনি বলেন, ন্যূনতম ভাড়া (৮ টাকা ও ১০ টাকা) অপরিবর্তিত থাকবে এবং তা বাড়ানো হবে না।


এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও