রাজশাহীতে মোটরশ্রমিক ইউনিয়ন কার্যালয়ের দখল নিতে শ্রমিক দলের ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মহড়া

প্রথম আলো প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ২৩:০৩

রাজশাহীতে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন কার্যালয়ের দখল নিতে মহানগর শ্রমিক দল ককটেল বিস্ফোরণ, দেশীয় অস্ত্রের মহড়া ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এর আগে কয়েকজন শ্রমিককে মারধরের ঘটনায় শ্রমিকেরা ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ঘণ্টাব্যাপী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।


রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে এ মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি মহানগর শ্রমিক দলের আহ্বায়ক। তাঁর সঙ্গে মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য, বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতা–কর্মীদেরও দেখা যায়। তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও