খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনের আমগাছের নিচে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মো. ফখরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৯টার দিকে গেটের বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা থানার ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ককটেল বিস্ফোরণ