নির্বাচনে গণতন্ত্র ফিরুক, ‘অনুদার গণতন্ত্র’ নয়

প্রথম আলো জাহেদ উর রহমান প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৬

শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের সময় দেশের গণতন্ত্রকামী মানুষের চাওয়া ছিল দেশে যেন একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয়। মানুষ এটা সঠিকভাবেই বুঝতে পেরেছিল, কারচুপির মাধ্যমে নির্বাচনে জিতে শেখ হাসিনার ক্ষমতায় থেকে যাওয়া বাংলাদেশকে ধাপে ধাপে একটি মাফিয়াতন্ত্রে পরিণত করেছিল।


যেহেতু দেশে নির্বাচনই ছিল না, তাই স্বাভাবিকভাবেই আলোচনা ছিল, একটা নির্বাচনই আমাদের গণতন্ত্রের পথে নিয়ে যাবে। কথাটা অর্ধসত্য, পুরোপুরি নয়। তবে একটা মাফিয়াতন্ত্রের মধ্যে দাঁড়িয়ে এটা কেন অর্ধসত্য, সেই আলোচনার কোনো সুযোগ তখন ছিল না; যা এখন আমরা করব এবং এই আলোচনা ভীষণ জরুরি।


দীর্ঘদিন পর বাংলাদেশে একটা উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন মানেই অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন; কিন্তু আমাদের মতো দেশে ‘হাসিনা মার্কা’ নির্বাচন হয় বলে এই শব্দগুলো নির্বাচনের সঙ্গে যুক্ত করার প্রবণতা আছে।


এবারকার নির্বাচনে বাংলাদেশে একেবারে অভিনব একটা ঘটনা ঘটেছে, যেটাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সত্যি বলতে এই প্রবণতা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নির্ধারক হয়ে উঠতে পারে। দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী দলগুলো থাকলেও সেগুলো বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে অল্প কিছু আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে গেছে কিংবা মাঝে মাঝে কিছু রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তাদের অবস্থান জানান দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও