সরকারের সামনে কঠিন বাস্তবতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে ব্যাপক বিজয় অর্জন করেছে, তা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় ধরনের প্রত্যাশা। দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্রহীনতা, আর্থিক খাতের লুটপাট, বিনিয়োগহীনতা, কর্মসংস্থানের স্থবিরতা এবং আইন-শৃঙ্খলার অবনতির যে অভিজ্ঞতা জনগণ সঞ্চয় করেছে—তারই প্রতিফলন এই নির্বাচনের রায়। এই রায় শুধু একটি দলের প্রতি সমর্থন নয়, এটি পরিবর্তনের প্রতি এক গভীর আকাঙ্ক্ষার প্রকাশ।
বিএনপি নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো বাস্তবায়নই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
পাঁচ বছর পর এই সরকারের সাফল্য বা ব্যর্থতার বিচার হবে সেই ইশতেহারের আলোকে—এটিই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। তবে এই পাঁচ বছরের হিসাব কিন্তু শুরু হয়ে গেছে, প্রতিদিন কমে যাচ্ছে সরকারের আয়ুষ্কাল। আওয়ামী লীগ সরকারের শেষ কয়েক বছরে অর্থনীতি পড়ে ছিল দারুণ চাপে। ব্যাংক খাতের অনিয়ম, অর্থপাচার, বিনিয়োগের স্থবিরতা, বেকারত্বের বিস্তার—এসবই মানুষের জীবনে অনিশ্চয়তা তৈরি করেছে।
- ট্যাগ:
- মতামত
- নির্বাচনী ইশতেহার