‘ক’ ক্যাটাগরিতে উন্নীত হলেন ৩৮৭ জুলাই যোদ্ধা, ‘খ’ ৪৭৪ জন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮

৩৮৭ জন জুলাই যোদ্ধা ‘ক’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন, যারা আগে ‘খ’ ও ‘গ’ ক্যাটাগরিতে ছিলেন। আবার ‘গ’ ক্যাটাগরিতে থাকা ৪৭৪ জন জুলাই যোদ্ধা ‘খ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন।


গত রোববার (১ ফেব্রুয়ারি) এ পুনর্নির্ধারিত ক্যাটাগরির তালিকার প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তা গেজেট আকারে প্রকাশিত হয়।


এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর জাগো নিউজকে বলেন, ‘জুলাই যোদ্ধারা তাদের ক্যাটাগরি উন্নীত করার জন্য আবেদন করেছেন। কেউ হয়তো ‘খ’ বা ‘গ’ ক্যাটাগরিতে ছিল, তারা বলেছে আমরা বেশি আহত তাই ‘ক’ ক্যাটাগরির সুবিধা পাওয়ার যোগ্য। আবার কেউ হয়তো ‘গ’-তে আছে, তারা বলছে আমরা ‘খ’ ক্যাটাগরির যোগ্য। তাদের আবেদনগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর আমরা এ পুনর্নির্ধারিত ক্যাটাগরি প্রকাশ করেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও