You have reached your daily news limit

Please log in to continue


ভারতের হাইকমিশনারকে তলব

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতা এবং ভারতের অন্যান্য স্থানে বাংলাদেশের মিশনগুলোকে ঘিরে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এই তলবের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিস্থিতি মূল্যায়ন করার জন্য পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে মন্ত্রণালয়ে ডেকে পাঠান।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক সব প্রাসঙ্গিক বিষয় সুষ্ঠুভাবে পর্যালোচনা করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন