You have reached your daily news limit

Please log in to continue


শেরিং তোবগেকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে; তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার সকাল সোয়া ৮টায় ড্রুক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মুহাম্মদ ইউনূস ও শেরিং তোবগে সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠকের পর ভুটানের প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন শেরিং তোবগে। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন