You have reached your daily news limit

Please log in to continue


নতুন সঙ্গীকে নিয়ে কোন পথে এগোবেন সি

চীনে দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল রোববার। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ক্ষমতার লাগাম টেনে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই অধিবেশনকে।

কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ সি চিন পিংয়ের হাতের মুঠোয়। তাঁকে চ্যালেঞ্জ করার মতো ব্যক্তি দলে খুঁজে পাওয়া যায়নি।

কালকের বার্ষিক সভায় প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নিচ্ছে। এখানে আসবে বড় পরিবর্তনের ঘোষণা।

প্রধানমন্ত্রী যিনি হবেন, তাঁকে বিশ্বের দ্বিতীয় বড় অর্থনৈতিক শক্তিধর দেশটির ব্যবস্থাপনার দায়িত্ব সামলাতে হবে। সির পরই তিনি হবেন চীনের ক্ষমতাধর ব্যক্তি।

চীনের বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং প্রথম দিনে অধিবেশনের কেন্দ্রে থাকবেন। অধিবেশনের শেষে নতুন প্রধানমন্ত্রী সেই কেন্দ্রস্থলে আসবেন। আর লি কিয়াংয়ের নতুন প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি এখন অনেকটাই নিশ্চিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন